ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
এশিয়া কাপে প্রথম ম্যাচেই দুই জুজুর মুখে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপে ট্রফি জয়ের বড় স্বপ্ন নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল। সেই অভিযানে প্রথম ম্যাচেই লিটন কুমার দাসদের প্রতিপক্ষ হংকং। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। কাগজে-কলমে প্রতিপক্ষ দুর্বল হলেও ম্যাচের আগে বাংলাদেশকে ভাবাচ্ছে দুই বড় জুজু—হংকংয়ের বিপক্ষে অতীত রেকর্ড আর আবু ধাবির মাঠে ব্যর্থতা।
হংকংয়ের বিপক্ষে তিক্ত স্মৃতি
টি-টোয়েন্টিতে হংকংয়ের বিপক্ষে এখনো জয় পায়নি বাংলাদেশ। খেলেছে মাত্র একটি ম্যাচ, সেটিও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচে মাত্র ১০৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। লড়াই করেও শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ২ উইকেটে হারতে হয় লাল-সবুজদের। প্রায় ১১ বছর পর আবার মুখোমুখি হচ্ছে দুই দল।
জায়েদ স্টেডিয়ামের অভিশাপ
অন্য জুজুটি হলো আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। এখানে বাংলাদেশ এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। ২০২১ সালের বিশ্বকাপে এই ভেন্যুতে দুই ম্যাচ খেলেছিল টাইগাররা। ইংল্যান্ডের কাছে হারে ৮ উইকেটে, দক্ষিণ আফ্রিকার কাছে হারে ৬ উইকেটে। দুটি ম্যাচেই ছিল করুণ ব্যাটিং ব্যর্থতা। ইংল্যান্ডের বিপক্ষে ১২৪ রান করেছিল বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অলআউট হয় মাত্র ৮৪ রানে।
এবার কি ইতিহাস বদলাবে?
অবশ্য বর্তমান ফর্মে বাংলাদেশ অনেকটাই এগিয়ে। টানা তিনটি সিরিজ জিতে আত্মবিশ্বাসের শীর্ষে আছে টাইগাররা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি হংকং। তাই ফেবারিট বাংলাদেশই। তবে দুই জুজু কাটিয়ে উঠতে পারলেই শুধু নয়, নতুন ইতিহাস গড়ে জায়েদ স্টেডিয়ামে প্রথম জয় আর হংকংয়ের বিপক্ষে প্রথম সাফল্যের স্বাদ নিতে পারবে লিটনরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল