ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গোল, গোল, গোল, এবং গোল, শেষ হলো ১১-১ গোলের অবিশ্বাস্য ফুটবল ম্যাচ

মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ সেপ্টেম্বর ১০ ০৬:২৬:৪৩

গোল, গোল, গোল, এবং গোল, শেষ হলো ১১-১ গোলের অবিশ্বাস্য ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : ক্লাব ফুটবলের মতো জাতীয় দলের জার্সিতেও যেন অপ্রতিরোধ্য আর্লিং হালান্ড। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপ বাছাইপর্বে মলদোভার বিপক্ষে একাই পাঁচ গোল করেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার দুর্দান্ত পারফরম্যান্সে নরওয়ে ১৫৪তম র‌্যাঙ্কিংয়ের দল মলদোভাকে উড়িয়ে দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় নরওয়ে। বল দখলে রাখে ৭০ শতাংশ সময়, নেয় ৩৪টি শটের মধ্যে ১৭টি লক্ষ্যে। বিপরীতে মলদোভা নেয় মাত্র ২টি শট, কোনোটিই ছিল না অন টার্গেটে। প্রতিপক্ষের একমাত্র গোল আসে আত্মঘাতী শটে।

১১ মিনিটে ফেলিক্স হর্ন মাইরার গোলে এগিয়ে যায় নরওয়ে। এরপর শুরু হয় হালান্ড-ঝড়।

১৬ মিনিটে প্রথম গোল,

৩৬ ও ৪০ মিনিটে আরও দুটি করে বিরতির আগেই হ্যাটট্রিক পূরণ,

মাঝপথে মার্টিন ওডেগোরও স্কোরশিটে নাম লেখান।

বিরতির পরও থামেননি হালান্ড।

৫২ মিনিটে হেডে চতুর্থ গোল,

৮৩ মিনিটে বাঁ-পায়ের শটে পঞ্চম গোল।

এতে জাতীয় দলের হয়ে টানা ৮ ম্যাচে গোল পেলেন হালান্ড। তার এখন ৪৫ ম্যাচে ৪৮ গোল।

তবে হালান্ড একাই নয়, দ্বিতীয়ার্ধে বদলি নেমে আলো কাড়েন থেলো আসগার্ড। মাঠে নামার মাত্র তিন মিনিটের মাথায় প্রথম গোল করেন তিনি। এরপর আরও দুটি যোগ করে হ্যাটট্রিক পূর্ণ করেন রেঞ্জার্স মিডফিল্ডার। যোগ করা সময়ে তার শেষ গোলেই বড় জয় নিশ্চিত হয় নরওয়ের।

এই জয়ের ফলে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার আশা আরও জোরদার করেছে নরওয়ে। গ্রুপ ‘আই’-এ টানা পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ১৫ পয়েন্টে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা ইতালি ৯ পয়েন্টে পিছিয়ে আছে, তবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে এখনো একটি ম্যাচ বাকি।

ইউরোপীয় বাছাই অনুযায়ী, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলবে। রানার্সআপ দলগুলোকে যেতে হবে প্লে-অফে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত