ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর তারিখ ঘোষণা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
অবশেষে নির্ধারিত হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের এই বৈশ্বিক আসর।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ভারতের অন্তত পাঁচটি ভেন্যু এবং শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করা হবে। ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য প্রাথমিকভাবে আহমেদাবাদ ও কলম্বোকে বেছে নেওয়া হয়েছে। তবে পাকিস্তান যদি ফাইনালে ওঠে, সেক্ষেত্রে খেলা হবে কলম্বোতে।
ফরম্যাট প্রায় একই থাকছে। ২০ দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে, সেখান থেকে নির্ধারিত হবে সেমিফাইনাল ও ফাইনাল লাইনআপ। গতবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত শিরোপা জিতেছিল।
এরই মধ্যে ১৫ দল নিশ্চিত করেছে মূল পর্বে খেলার জায়গা। দলগুলো হলো: ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস এবং ইতালি। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে। বাকি পাঁচটি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)