ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ডাকসু নির্বাচনে ভোট কারচুপি নিয়ে এইমাত্র নতুন ঘোষণা দিলেন : উপাচার্য

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৯:৫৬:৫৯

ডাকসু নির্বাচনে ভোট কারচুপি নিয়ে এইমাত্র নতুন ঘোষণা দিলেন : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদ এবং হল সংসদে ১৩টি পদে শিক্ষার্থীরা তাদের ভোট দিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহারে প্রার্থীরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আশা প্রকাশ করেছিলেন নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হবে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের এমন শান্তিপূর্ণ পরিবেশ ভোটের ফলাফল ঘোষণার পরও বজায় থাকবে বলে তিনি আশা করছেন।

১৯৯০ সালের পর ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হয়েছিল ডাকসু নির্বাচন। তবে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ সেই নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। ছয় বছর পর পুনরায় অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন।

গত জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ডাকসুর গঠনতন্ত্র আংশিক সংশোধন করে নতুন সময়সূচি ঘোষণা করে। এরপর ১২ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন নারী।

পদভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ৩৯,৭৭৫ জন ভোটারের মধ্যে ছাত্র ভোটার রয়েছেন ২০,৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। বিকেল চারটার মধ্যে কেন্দ্রের সীমানায় থাকা ভোটাররাও ভোট দিতে সক্ষম হন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত