ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: দ্বিতীয়ার্ধের লড়াই চলছে, লাইভ দেখুন এখনই

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৬:৩০:৪৫

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: দ্বিতীয়ার্ধের লড়াই চলছে, লাইভ দেখুন এখনই

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মাঠে নেমেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। ভিয়েতনামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র’তে শেষ হওয়ার পর শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচের শুরু থেকেই সমানতালে আক্রমণ–প্রতিআক্রমণ চালিয়ে যাচ্ছে দুই দলই।

যদিও ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে উভয় দলের, তবে সম্মান রক্ষার ম্যাচ হিসেবে জয় নিয়েই শেষ করতে চাইছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। বাংলাদেশের খেলোয়াড়রা প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। একইভাবে সিঙ্গাপুরও কিছু আক্রমণ করলেও সফল হতে পারেনি।

কোথায় দেখবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ?

ভক্তদের জন্য সুখবর হলো—ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন (VFF)-এর অফিসিয়াল ফেসবুক পেজ। দর্শকরা খুব সহজেই মোবাইল, ট্যাবলেট কিংবা কম্পিউটার ব্যবহার করে ফেসবুক থেকে ম্যাচটি লাইভ দেখতে পারবেন।

ম্যাচের অবস্থা

দ্বিতীয়ার্ধে উভয় দল আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোলশূন্য সমতা ভেঙে যে দল প্রথমে এগিয়ে যেতে পারবে, তাদেরই ম্যাচে প্রাধান্য বিস্তার করার সুযোগ তৈরি হবে।

এখনই ভিজিট করুন VFF চ্যানেলের ফেসবুক পেজে, আর উপভোগ করুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর অনূর্ধ্ব-২৩ দলের দ্বিতীয়ার্ধের জমজমাট লড়াই।

লাইভ দেখুন এখানে

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ