ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

৮ দলের লড়াইয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ

২০২৫ সেপ্টেম্বর ০৮ ২০:৩৫:৪৬

৮ দলের লড়াইয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যাতে অংশগ্রহণকারী দলগুলো আগামী বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। স্বাভাবিকভাবেই এশিয়ার ক্রিকেটশক্তিগুলোর কাছে এটি বিশ্বকাপের পূর্বমহড়া হিসেবে বিবেচিত হচ্ছে।

ইতিপূর্বে ২০১৬ ও ২০২২ সালে এশিয়া কাপ আয়োজন হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারও সেই ধারাবাহিকতায় ২০ ওভারের খেলাতেই হবে প্রতিযোগিতা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নিশ্চিত করেছে, এবারের আসরে মোট ৮টি দল অংশ নেবে।

পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এবারও আসরের বড় আকর্ষণ। তাদের সঙ্গে থাকবে এসিসি প্রিমিয়ার কাপে সেরা তিনে থাকা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে—

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানগ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং

গ্রুপ পর্ব শেষে সেরা চার দল সুপার ফোরে উঠবে এবং এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল। ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ এক আসর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ