ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে তিন পেসারের লড়াই
নিজস্ব প্রতিবেদক : আগস্ট মাসে ব্যাটসম্যানরা নয়, দাপট দেখিয়েছেন বোলাররা। বিশেষ করে তিন পেসারের অসাধারণ বোলিং নজর কেড়েছে ক্রিকেট দুনিয়ার। আর সেই তিনজনই জায়গা পেয়েছেন আইসিসির আগস্ট মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ, কিউই গতিতারকা ম্যাচ হেনরি এবং ক্যারিবিয়ান ফাস্ট বোলার জায়ডেন সিলস—তিনজনের লড়াইয়ে শেষ পর্যন্ত কে সেরা হন, সেটাই এখন দেখার বিষয়।
ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ের নায়ক ছিলেন সিরাজ। পুরো ম্যাচে মাত্র ২১.১১ গড়ে ৯ উইকেট শিকার করেন তিনি। ইনজুরিতে থাকা জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে সিরাজই হয়ে ওঠেন ভারতের আক্রমণের ভরসা। শেষ টেস্টে তার অসাধারণ পারফরম্যান্সেই ভারত জয় তুলে নেয় মাত্র ৬ রানে।
অন্যদিকে জিম্বাবুয়ের মাটিতে দুই টেস্টের সিরিজে আগুনঝরা বোলিং করেছেন ম্যাচ হেনরি। মাত্র ৯.১২ গড়ে শিকার করেন ১৬ উইকেট। নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে সিরিজ জিতিয়ে নেন সিরিজসেরার খেতাবও।
ক্যারিবিয়ান তারকা জায়ডেন সিলস ওয়ানডেতে দেখিয়েছেন আধিপত্য। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজজয়ে তার অবদান ছিল অমূল্য। তিন ম্যাচের সিরিজে নিয়েছেন ১০ উইকেট, যার মধ্যে শেষ ম্যাচে মাত্র ১৮ রানে ৬ উইকেট তুলে নেন। এটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তৃতীয় সেরা বোলিং রেকর্ড।
মাসসেরা ক্রিকেটারের লড়াই তাই এবার পেসারদের। কে জিতবেন আগস্টের শিরোপা, সেটা জানার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল