ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া মুশফিকের ভাতিজা আহনাফের মরদেহ উদ্ধার
মুশফিকের পরিবারে নেমে এলো শোকের ছায়া, কক্সবাজারে উদ্ধার হলো মরদেহ
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আহনাফ (১৬)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহনাফ বগুড়া জেলার বাসিন্দা এবং জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহীমের ভাতিজা। আজ সকাল সাড়ে সাতটার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সি সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গণি জানান, স্থানীয় পোনা শিকারীরা তীরে ভেসে আসা মরদেহটি দেখে লাইফগার্ডকে খবর দেন। এরপর লাইফগার্ড ও সৈকতের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠান।
ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল দুপুর আড়াইটার দিকে আহনাফ ও তার দুই বন্ধু সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। বৃষ্টি ও ঢেউয়ের কারণে তিনজনই সমুদ্রে ভেসে যান। লাইফগার্ড অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ নিখোঁজ ছিলেন। ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম বলেন, নিহত আহনাফ পরিবারের সঙ্গে বগুড়া থেকে বেড়াতে এসেছিলেন। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)