ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আর্চারের আগুনে বোলিংয়ে বিশ্ব রেকর্ড গড়লো ইংল্যান্ড
নিজস্ব প্রতিবেদক: সাউদাম্পটনে সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাটে-বলে ইতিহাস গড়ল ইংল্যান্ড। জো রুট ও জ্যাক বেথেলের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান (৪১৪) করার পর জফ্রা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে প্রতিপক্ষকে মাত্র ৭২ রানে গুঁড়িয়ে দেয় স্বাগতিকরা। ফলে ৩৪২ রানের বিশাল জয় তুলে নিয়ে গড়েছে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ২০২৩ সালে ভারতের ৩১৭ রানে জয় ছিল রেকর্ড।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ওপেনার জেমি স্মিথের ৬২, বেন ডাকেটের ৩১ রানের পর মূল খেলা জমে ওঠে রুট-বেথেল জুটিতে। রুট করেন ৯৬ বলে ১০০ রান, আর বেথেল খেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি—৮২ বলে ১১০ রানের বিধ্বংসী ইনিংস। শেষদিকে জস বাটলার মাত্র ৩২ বলে ৬২* রান করে দলের স্কোর নিয়ে যান ৪১৪ পর্যন্ত।
ব্যাটিংয়ের পর আর্চারের আগুনে স্পেল প্রোটিয়াদের ব্যাটিং ধ্বংস করে দেয়। প্রথম পাঁচ ওভারেই ৪ উইকেট তুলে নেন তিনি। তার বোলিং ফিগার দাঁড়ায়—৫-৩-৫-৪! শেষ পর্যন্ত ৯ ওভারে ৩ মেডেনসহ মাত্র ১৮ রানে ৪ উইকেট নেন আর্চার। তাকে যোগ্য সঙ্গ দেন আদিল রশিদ (১৩ রানে ৩ উইকেট) ও ব্রাইডন কার্স (২ উইকেট)।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২০ রান আসে কর্বিন বশের ব্যাট থেকে, কেশভ মহারাজ যোগ করেন ১৭। পায়ের চোটে নামতে পারেননি অধিনায়ক বাভুমা। ফলে দল গুটিয়ে যায় ৭২ রানে, হার মানে রেকর্ড ব্যবধানে।
তবে এত বড় জয় ও বিশ্ব রেকর্ড সত্ত্বেও সিরিজ ট্রফি জেতা হয়নি ইংল্যান্ডের। প্রথম দুই ম্যাচ জিতে আগেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছিল প্রোটিয়ারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল