ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড, দেখেনিন কোন কোন ক্রিকেটার বাদ পড়লো
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : খুব কাছে গিয়েও তিনবার এশিয়া কাপে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ২০১২, ২০১৬ এবং ২০১৮ সালে ফাইনালে খেলেও সাফল্য ধরা দেয়নি। তবে অতীতের ব্যর্থতা ভুলে এবার নতুন উদ্যমে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
রোববার সকাল ১০টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ে টাইগারদের প্রথম বহর। ওই দলে ছিলেন অধিনায়ক লিটন দাসসহ জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। তাদের সঙ্গে গেছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। বাকি ক্রিকেটাররা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের ফ্লাইটে আমিরাতে যোগ দেবেন।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জাকের আলি অনিক। দৃঢ় কণ্ঠে জানালেন তাদের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তিনি বলেন,“অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রতিটি ম্যাচে ধাপে ধাপে এগোনোই লক্ষ্য। প্রস্তুতি ভালো হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের আসল লক্ষ্য শিরোপা জয়। আমরা চাই ভালো খেলে একটি স্মরণীয় টুর্নামেন্ট উপহার দিতে।”
যদিও সাম্প্রতিক আসরগুলোয় বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। শেষ দুটি আসরে একবার প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছে, আরেকবার থেমে গেছে সুপার ফোরে। এজন্য অনেক সমালোচনারও মুখোমুখি হয়েছে দলটি। ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়াও বলেছেন, বড় টুর্নামেন্টে সবসময় মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। তবে এসব নিয়ে চিন্তিত নন জাকের আলি।“কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব। ড্রেসিংরুমের পরিবেশ সবসময়ই ভালো ছিল। ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ পর্যন্ত সবকিছুতে দারুণ প্রস্তুতি হয়েছে। তাই আমরা আত্মবিশ্বাসী যে এশিয়া কাপে ভালো কিছু করতে পারব।”
চ্যালেঞ্জ কঠিন হলেও এবারের এশিয়া কাপে বাংলাদেশ যদি নিজেদের সাম্প্রতিক ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তবে বহু কাঙ্ক্ষিত ট্রফি জয় হয়তো আর বেশি দূরে নয়।
বাংলাদেশের স্কোয়াড – এশিয়া কাপ ২০২৫
লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, সাইফ হাসান, জাকের আলি অনিক, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)