ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : অধিনায়ক হলেন মিঠুন, পরিস্কার হলো শান্তর জায়গা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক:জাতীয় দলের ক্রিকেটাররা যখন এশিয়া কাপের মঞ্চ মাতাবেন, দেশের মাঠে তখন রঙ জমাবে এনসিএল টি-টোয়েন্টি। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে আসরটি। এর আগে সোমবার হবে আনুষ্ঠানিক লঞ্চিং। তবে লঞ্চিংয়ের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নাম ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ।
এবার রাজশাহীর দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। গত কয়েক মৌসুমের মতো রংপুরের নেতৃত্বে থাকছেন আকবর আলি। নতুনভাবে খুলনার অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। আগে নেতৃত্বে থাকা নুরুল হাসান সোহান এশিয়া কাপে ব্যস্ত থাকায় এবার খেলা হচ্ছে না তার।
ঢাকা মেট্রোর অধিনায়ক হয়েছেন গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম শেখ। অন্যদিকে ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন ধারাবাহিক পারফর্মার মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন। সিলেটকে নেতৃত্ব দেবেন বাঁহাতি ওপেনার জাকির হাসান, আর চট্টগ্রামের দায়িত্বে থাকছেন ইয়াসির আলি চৌধুরী। বরিশালের অধিনায়ক এখনো ঘোষণা হয়নি, তবে ফজলে মাহমুদ রাব্বি এগিয়ে আছেন সম্ভাবনায়।
অধিনায়কদের পাশাপাশি কোচিং প্যানেলেও এসেছে বড় পরিবর্তন। বরিশালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক তারকা মোহাম্মদ আশরাফুল, সহকারী হিসেবে থাকবেন শাহীন হোসেন। ঢাকা বিভাগের কোচ মিজানুর রহমান ও সহকারী রাজন। ঢাকা মেট্রোর প্রধান কোচ হয়েছেন সাবেক পেসার নাজমুল হোসেন, তার সহকারী জাহাঙ্গীর আলম।
রংপুরের কোচ সাইফুল ইসলাম খান ও সহকারী নাজিম উদ্দিন, সিলেটের দায়িত্বে আগের মতোই রাজিন সালেহ। রাজশাহীর কোচ আব্দুল করিম জুয়েল ও সহকারী সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রামের দায়িত্বে মাহবুব আলি জ্যাকি ও সহকারী মাসুম উদ্দৌল্লা। খুলনার কোচিং করবেন তুষার ইমরান, তার সঙ্গে থাকবেন সাবেক পেসার সৈয়দ রাসেল।
উদ্বোধনী দিনে রাজশাহীর মাঠে সকাল ৯টা ৩০ মিনিটে মুখোমুখি হবে স্বাগতিক রাজশাহী ও ঢাকা মেট্রো। অন্যদিকে বগুড়ায় দুপুর ১টা ৩০ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ সিলেট।
সাগর /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)