ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভারতীয় ক্রিকেট বোর্ডের টাকার হিসাব দেখলে চমকে যাবেন
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ক্রিকেটে শুধু খেলোয়াড়ের আধিপত্য নয়, অর্থনৈতিক শক্তিতেও একচেটিয়া আধিপত্য বিস্তার করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, মাত্র পাঁচ বছরে বিসিসিআইয়ের আয় বেড়ে দাঁড়িয়েছে বিস্ময়কর এক অঙ্কে—যা ইতিমধ্যেই অনেক দেশের বার্ষিক বাজেটকেও ছাড়িয়ে গেছে।
প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর কাছে পাঠানো আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ১২ মাস আগে বিসিসিআইয়ের কোষাগারে নগদ অর্থ ও ব্যাংক হিসাব মিলিয়ে ছিল ২০ হাজার ৬৮৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ হাজার ৫০০ কোটি টাকারও বেশি। গত এক বছরে এই অঙ্ক আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। সঠিক পরিমাণ প্রকাশ হবে আগামী ২৮ সেপ্টেম্বরের বার্ষিক সাধারণ সভায় (এজিএম)।
পাঁচ বছরে আয়ের অবিশ্বাস্য বৃদ্ধি
২০১৯ সালে বিসিসিআইয়ের ব্যাংক-ব্যালেন্স ছিল মাত্র ৬০৫৯ কোটি রুপি। অথচ পাঁচ বছরের ব্যবধানে, অর্থাৎ ২০২৪ সালের হিসাব অনুযায়ী তা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৬ কোটি রুপি। অর্থাৎ পাঁচ বছরে তাদের সম্পদ বেড়েছে ১৪ হাজার ৬২৭ কোটি রুপি।
শুধু তাই নয়, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ব্যাংক-ব্যালেন্স বেড়েছে ৪ হাজার ১৯৩ কোটি রুপি। সাধারণ তহবিলের পরিমাণও দ্বিগুণের বেশি হয়েছে—৩ হাজার ৯০৬ কোটি রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৮৮ কোটি রুপিতে।
আয়কর ও আইনি প্রক্রিয়া
২০২৩–২৪ অর্থ বছরে আয়কর বাবদ ৩ হাজার ১৫০ কোটি রুপি আলাদা করে রেখেছে বিসিসিআই। যদিও বিষয়টি কোর্টে বিচারাধীন, তবে ভবিষ্যতের দায়বদ্ধতা পূরণের জন্য আগেভাগেই এই অর্থ সংরক্ষণ করেছে তারা।
মিডিয়া রাইটস আয়ে ধস
সব দিক থেকেই ধনসম্পদ বাড়লেও, বিসিসিআইয়ের মিডিয়া রাইটস থেকে আয় কমেছে। ২০২৩ সালে তারা মিডিয়া রাইটস থেকে আয় করেছিল ২ হাজার ৫২৪ কোটি ৮০ লাখ রুপি, কিন্তু ২০২৪ সালে তা নেমে এসেছে মাত্র ৮১৩ কোটি ১৪ লাখ রুপিতে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ওই সময়ে ঘরের মাঠে তুলনামূলক কম ম্যাচ আয়োজনের প্রভাব।
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হিসেবে বিসিসিআইয়ের এ সম্পদ বৃদ্ধির ধারাবাহিকতা কেবল তাদের শক্ত অবস্থানকেই প্রমাণ করছে না, বরং আন্তর্জাতিক ক্রিকেটে অর্থনৈতিক ভারসাম্যের চিত্রও তুলে ধরছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)