ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শেষ হলো ৭০ মিনিটের খেলা, জেনেনিন বাংলাদেশ বনাম ইয়েমেন ম্যাচের ফলাফল

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৬:৩৩:২৭

শেষ হলো ৭০ মিনিটের খেলা, জেনেনিন বাংলাদেশ বনাম ইয়েমেন ম্যাচের ফলাফল

নিজস্ব প্রতিবেদক:এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ ও ইয়েমেনের ম্যাচে টিকে থাকার লড়াই চলছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায়। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শুরু হওয়া ম্যাচের ৭০ মিনিট শেষে এখনো গোলশূন্য সমতায় রয়েছে দুই দল।

প্রথমার্ধের চিত্র

খেলার শুরু থেকেই ইয়েমেন কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করলেও দৃঢ় রক্ষণভাগ আর গোলরক্ষকের দুর্দান্ত প্রতিরোধে ভর করে টিকে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক আক্রমণ সামলে নেওয়ার পর পাল্টা আক্রমণ থেকে সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি লাল-সবুজের ফরোয়ার্ডরা। বিরতিতে স্কোরলাইন ছিল ০-০।

কেন ম্যাচটি গুরুত্বপূর্ণ

বাংলাদেশ প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে গেছে। অন্যদিকে, ইয়েমেন সিঙ্গাপুরকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাই আজকের ম্যাচে অন্তত একটি ড্র না করতে পারলে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নিতে হবে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলকে। দ্বিতীয়ার্ধের শেষ ২০ মিনিট এখন নির্ধারণ করবে লাল-সবুজের ভাগ্য।

সরাসরি খেলা দেখার সুযোগ

বাংলাদেশ বনাম ইয়েমেন অনূর্ধ্ব-২৩ ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে ভিয়েতনাম ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজ “VFF Channel”। দর্শকরা ফেসবুকে সার্চ করলেই ম্যাচটি লাইভ উপভোগ করতে পারবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত