ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : ইংল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তরুণ অলরাউন্ডার রিজান হোসেনের ঝকঝকে সেঞ্চুরি আর সামিউন বশির রাতুলের বিধ্বংসী বোলিংয়ে ৮৭ রানের বিশাল জয় পেয়েছে লাল-সবুজের যুবারা। লাফবোরোর মাটিতে এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৯২ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের ব্যাটিংয়ের মূল ভরসা হয়ে ওঠেন মাত্র ১৮ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন। যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া রিজান করেন ১০১ বলে ১০০ রান, যাতে ছিল ৯টি চার ও একটি ছক্কা। তার সঙ্গে জুটি গড়েন কালাম সিদ্দিকি আলিন, যিনি ৮৬ বলে খেলেন ৬৮ রানের ইনিংস। এ দুজন মিলে গড়েন ১৪৮ রানের দুর্দান্ত জুটি।
শেষ দিকে আল আমিন করেন ২৫ রান, আর সামিউন বশির যোগ করেন ২১। তবে শেষ মুহূর্তে মাত্র ২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে যায় বাংলাদেশ, ফলে তিনশ পার করার স্বপ্ন পূরণ হয়নি। ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো একাই নিয়েছেন ৫ উইকেট।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতেই চাপে পড়ে। আল ফাহাদ প্রথম ওভারেই উইকেট নেন, ষষ্ঠ ওভারে আঘাত হানেন আজিজুল হাকিম তামিম। ৪৬ রানে ২ উইকেট হারানোর পর ইসাক মোহাম্মদ ও উইল বেনিসনের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৫ ওভারে ১৩২ রান তোলে স্বাগতিকরা।
কিন্তু এরপর নামেন ধস। ৮৬ বলে ৭৫ রান করা ইসাক ও ৩৬ রান করা বেনিসনের বিদায়ের পর একে একে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। মাত্র ৭৩ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারিয়ে ৩২.২ ওভারে অলআউট হয় তারা।
বাংলাদেশের হয়ে সামিউন বশির রাতুল ছিলেন বোলিংয়ের নায়ক। তিনি একাই নেন ৪ উইকেট। বাকি উইকেট ভাগাভাগি করেন আল ফাহাদ ও তামিমরা।
এই জয়ে সিরিজে স্বপ্নের শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একই মাঠে রোববার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ, যেখানে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগাতে চাইবে যুবারা।
সাগর /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)