ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য কড়া আইন, বাড়তি থাকার জরিমানা ঘোষণা
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের জন্য আসছে নতুন নিয়ম-কানুন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশটিতে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশিসহ ৩৫ হাজার ২২৫ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, আটক হওয়া অভিবাসীদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও বাংলাদেশের নাগরিকরাই সংখ্যাগরিষ্ঠ। এদের কেউ বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করেছে, কেউ ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পর থেকেছে, আবার কেউ বৈধ পাসপোর্ট বা কাজের অনুমতির অপব্যবহার করেছে।
গত ৮ মাসে দেশজুড়ে ৯ হাজার ৫০০টি অভিযান চালানো হয়েছে, যেখানে ১ লাখ ৫২ হাজার বিদেশির বৈধতা যাচাই করা হয়। একই সময় অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় দেওয়ার অভিযোগে ১ হাজার ৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে, ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
নতুন জরিমানা নীতি
স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ঘোষণা দেন যে, আগামী মাস থেকে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের জন্য নতুন জরিমানা নীতি কার্যকর হবে। এর আওতায়—
| অতিরিক্ত অবস্থানের সময় | জরিমানার পরিমাণ |
|---|---|
| ১ থেকে ৩০ দিন | প্রতিদিন ৩০ রিঙ্গিত (সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত) |
| ৩১ থেকে ৬০ দিন | এককালীন ১,০০০ রিঙ্গিত |
| ৬১ থেকে ৯০ দিন | এককালীন ২,০০০ রিঙ্গিত |
| ৯০ দিনের বেশি | আদালতে মামলা |
মন্ত্রী জানান, নতুন এই নীতির মাধ্যমে যেসব বিদেশির অতিরিক্ত থাকার বৈধ কারণ থাকতে পারে (যেমন— অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ), তারা দীর্ঘ আইনি প্রক্রিয়ার ঝামেলায় না গিয়ে জরিমানা দিয়ে দ্রুত মামলার নিষ্পত্তি করতে পারবেন।
আগে একটি মামলা নিষ্পত্তি করতে যেখানে ১৪ দিন লাগত, সেখানে এখন এক দিনের মধ্যেই তা শেষ করা যাবে। এতে করে অভিবাসন কেন্দ্রগুলোর ভিড় কমবে এবং আটক প্রক্রিয়া দ্রুত হবে বলে আশা করছে মালয়েশিয়া সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)