ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
থুতু নিক্ষেপ কাণ্ডে দুঃখ প্রকাশ করলেন সুয়ারেজ
ফুটবল মাঠে বিতর্ক যেন বারবার ঘিরে ধরে লুইস সুয়ারেজকে। এক সময় কামড় কাণ্ডে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। এবার নতুন করে আলোচনায় তিনি, তবে এবার কারণ থুতু নিক্ষেপ।
গত বুধবার লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ৩-০ গোলে হারার পর হতাশ সুয়ারেজ ইন্টার মায়ামির জার্সি গায়ে থেকেই প্রতিপক্ষ ক্লাবের এক কর্মকর্তার দিকে থুতু নিক্ষেপ করেন। ঘটনার পর ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
অবশেষে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন সুয়ারেজ। এক বিবৃতিতে তিনি বলেন,“আমি একটা ভুল করেছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এটা সেই ভাবমূর্তি নয়, যা আমার পরিবারের সামনে দেখাতে চাই। যারা আমার কারণে কষ্ট পেয়েছেন, তাদের এটি প্রাপ্য নয়। যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত।”
সুয়ারেজ আরও জানান, মৌসুমের বাকি সময় ক্লাবকে সাফল্য এনে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।“আমরা জানি মৌসুম এখনও শেষ হয়নি। বাকি ম্যাচগুলোতে আমরা একসঙ্গে লড়ব, ক্লাব ও সমর্থকদের প্রত্যাশিত সাফল্য উপহার দেওয়ার জন্য।”
ঘটনার পর ইন্টার মায়ামি এক বিবৃতিতে খেলোয়াড়ের এই আচরণের নিন্দা জানায়। ক্লাবটি জানায়,“লিগস কাপ ফাইনালের পর ঘটে যাওয়া ঘটনাগুলোর নিন্দা জানাই আমরা। এ ধরনের আচরণ আমাদের খেলার মূল্যবোধকে প্রতিফলিত করে না। মাঠে ও মাঠের বাইরে সর্বোচ্চ ক্রীড়া নৈতিকতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
শুধু সুয়ারেজই নন, ফাইনাল শেষে আরও বিতর্কে জড়ান তার সতীর্থ সার্জিও বুসকেটস। সিয়াটলের এক খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে লিগ কর্তৃপক্ষ। তবে বারবার বিতর্কে জড়িয়ে পড়ায় সুয়ারেজের ক্যারিয়ার নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে সমর্থকরা।
সাগর /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)