ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ বনাম ইয়েমেন ম্যাচ: সময়সূচি, সম্ভাব্য একাদশ ও লাইভ দেখার উপায়
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
আগামীকাল, ৬ সেপ্টেম্বর, এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ সি-তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইয়েমেন অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে।
পূর্ববর্তী ম্যাচ ও পয়েন্ট তালিকা
গ্রুপ সি-তে ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলেছে সব দল। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। অন্যদিকে, ভিয়েতনাম ও ইয়েমেন একটি করে ম্যাচ জিতে সমান ৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। সিঙ্গাপুর একটি ম্যাচে ড্র করে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
সাম্প্রতিক ফর্ম
গত পাঁচ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল জয়ের দেখা পায়নি। চার ম্যাচে হেরে এবং একটি ম্যাচে ড্র করে তাদের প্রস্তুতি একেবারেই ভালো ছিল না। বিপরীতে, ইয়েমেন অনূর্ধ্ব-২৩ দল তাদের শেষ পাঁচ ম্যাচে তিনটিতে জয়লাভ করেছে এবং দুটি ম্যাচে হেরেছে। ফলে ফর্মে তারা বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ (৪-৩-৩ ফর্মেশন)
গোলরক্ষক: শ্রাবন
ডিফেন্ডার: জাইয়ান আহমেদ, শান্ত, শাকিল আহাদ তপু, মহসিন
মিডফিল্ডার: কিউবা মিছেল, সাব্বির, শেখ মোরসালিন
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, মিরাজুল ইসলাম, তানিল সালিক
ম্যাচটি যেভাবে দেখবেন
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ভিয়েতনাম ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজ VFF Channel। এটি একটি ভেরিফাইড পেজ, যেখানে ১.৫ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে।
বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। জিততে না পারলে বাছাইপর্ব থেকেই বিদায়ের শঙ্কা দেখা দেবে। তাই ইয়েমেনের বিপক্ষে সর্বোচ্চটা নিয়েই মাঠে নামবে তরুণ ফুটবলাররা।
সাগর /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)