ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপের টিকিট মাত্র ১৩৮ টাকা! উদ্বোধনী মঞ্চ মাতাবেন শ্রেয়া ঘোষাল
নিজস্ব প্রতিবেদক : নারী ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে একের পর এক চমক দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার সেই তালিকায় যুক্ত হলো স্মরণকালের সবচেয়ে কম মূল্যে টিকিট বিক্রির ঘোষণা। মাত্র ১৩৮ টাকায় সরাসরি মাঠে বসে বিশ্বকাপ ম্যাচ দেখার সুযোগ পাবেন দর্শকরা।
টিকিটের অবিশ্বাস্য দাম
প্রথম রাউন্ডের সব ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে মাত্র ১০০ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ টাকা)। আইসিসির যেকোনো বৈশ্বিক আসরের ইতিহাসে এটাই সবচেয়ে সস্তা টিকিট। ক্রিকেটপ্রেমীদের মাঠে টানতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
উদ্বোধনীতে শ্রেয়া ঘোষাল
শুধু টিকিট চমক নয়, উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে বাড়তি আকর্ষণ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের জমকালো সূচনা হবে গুয়াহাটিতে। সেখানে সরাসরি গান গেয়ে মঞ্চ মাতাবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল।তিনি এরই মধ্যে বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম সং “ব্রিং ইট হোম”-এ কণ্ঠ দিয়েছেন।
টিকিট কেনার নিয়ম
গুগল পে ব্যবহারকারীরা বৃহস্পতিবার রাত থেকেই cricketworldcup ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে পারবেন।
তাদের জন্য থাকবে ৪ দিনের বিশেষ প্রি-সেল সুবিধা।
আগামী ৯ সেপ্টেম্বর রাত থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে টিকিট বিক্রি।
প্রাইজমানিতেও চমক
এর আগে আইসিসি ঘোষণা দিয়েছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় প্রাইজমানির। এবার নারী ক্রিকেটের এই আসরে থাকছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার পুরস্কার অর্থ, যা আগের আসরের চেয়ে চার গুণ বেশি এবং পুরুষদের যেকোনো বিশ্বকাপের চেয়েও বড়।
সাগর /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)