ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নির্বাচন : ভোট দিয়ে বের হয়ে যা বললেন তামিম ইকবাল
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাচন ঘিরে বৃহস্পতিবার ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরে শুরু হওয়া এ নির্বাচনে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ভিড় জমান বিসিবি একাডেমি ভবনে। সভাপতি পদে লড়াই হলেও সহ-সভাপতি ও কার্যকরী পরিষদের অনেক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়েছে আগেই।
জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের জন্য দিনটি ছিল একেবারেই ভিন্ন অভিজ্ঞতার। কারণ তিনি জীবনে কখনও জাতীয় নির্বাচনে ভোট দেননি। তবে কোয়াব নির্বাচনে প্রথমবার ভোট দিয়ে ভীষণ আনন্দিত তিনি।
ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সোহান বলেন—“কোয়াবের ইলেকশন আগে অনেকটা সিলেকশনের মতো ছিল। আমি কখনও জাতীয় নির্বাচনের ভোটও দেইনি। আজকে এখানে এসে প্রথমবার ভোট দিলাম, ভালো লাগছে। সিনিয়র অনেককে পেলাম যাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি।”
কোয়াবের এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। আর সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সোহান।
এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য দায়িত্ব পালনের কথা জানিয়ে সোহান আরও বলেন—“যেহেতু এখনও খেলছি, আমাদেরও একটা দায়িত্ব আছে। ছোট ছোট বাচ্চারা যারা আসছে, তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে। আমরা যে পরিবেশে বড় হয়েছি, সেটি যেন তারা পায়—সেদিকেও কোয়াবকে কাজ করতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল