ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আইপিএল নিয়ে ভক্তদের জন্য অনেক বড় দু:সংবাদ
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : ভারতের জনপ্রিয় ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখতে এখন দর্শকদের আরও গভীরভাবে হাত পকেটে ঢুকাতে হবে। স্টেডিয়ামে বসে আইপিএল উপভোগ করার স্বপ্ন এখন আরও ব্যয়বহুল হয়ে উঠছে।
বুধবার ভারত সরকার নতুন প্রজন্মের জিএসটি সংস্কার ঘোষণা করেছে। এতদিন পর্যন্ত আইপিএলের টিকিটের ওপর ২৮ শতাংশ কর আরোপিত থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে করা হয়েছে ৪০ শতাংশ।
অর্থাৎ, আগে ১ হাজার রুপির টিকিট কিনতে হলে করসহ খরচ হতো ১ হাজার ২৮০ রুপি। এখন একই টিকিটের দাম দাঁড়াবে ১ হাজার ৪০০ রুপি। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।
আইপিএলকে এবার ভারতের সর্বোচ্চ কর শ্রেণিতে ফেলা হয়েছে। যেখানে আগে থেকেই রয়েছে ক্যাসিনো ও রেস ক্লাবের মতো বিলাসবহুল খাত।
তবে স্বল্পমূল্যের টিকিটের দর্শকদের জন্য সুখবরও আছে। ৫০০ রুপির কম মূল্যের টিকিটে কর ধরা হয়েছে ১৮ শতাংশ, যা আগে ছিল ২৮ শতাংশ। ফলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম কিংবা লখনৌর একানা স্টেডিয়ামের কিছু কম দামের স্ট্যান্ডে দর্শকদের জন্য খরচ কিছুটা কমই হবে।
শুধু আইপিএল নয়, প্রো কবাডি লিগ (পিকেএল) এবং ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) টিকিটেও বাড়তি কর প্রযোজ্য হবে। তবে আশার খবর হলো, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের টিকিটের ওপর থেকে কর সম্পূর্ণ বাতিল করেছে ভারত সরকার।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে, শুধু আইপিএল ও অনুরূপ বাণিজ্যিক খেলাধুলার ইভেন্টগুলোর টিকিটের কর বৃদ্ধি করা হয়েছে।
সোহাগ /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)