ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
“ধর্ম শিক্ষক নয়, সংগীত শিক্ষক নিয়োগে ক্ষোভ আজহারীর”
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক না নিয়ে সংগীত শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে “জনআকাঙ্ক্ষার পরিপন্থি” বলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে তিনি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের দাবি জানান।
আজহারী লিখেছেন—“আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এ দেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে অযাচিতভাবে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত শিক্ষক না থাকা অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়ে ডেডিকেটেড শিক্ষক নিয়োগ স্পষ্টতই জনআকাঙ্ক্ষার পরিপন্থি। তিনি শিশুদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা নিশ্চিত করতে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের দাবি জানান।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এ দুটি নতুন পদ সৃষ্টি করা হয়—সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (চারুকলা)। কিন্তু বহুদিন ধরে ইসলাম শিক্ষা বিষয়ে আলাদা পদ সৃষ্টির দাবি থাকলেও তা যুক্ত করা হয়নি। এর প্রেক্ষিতেই আজহারীর এই মন্তব্য সামনে এলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
- ১০ মিনিটের খেলা শেষ,আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলেনরওয়ে বনাম ইংল্যান্ডখেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)