ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়ায় নারীসহ ৩৯৬ বাংলাদেশি আটক
নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে বিপুল সংখ্যক অবৈধ প্রবাসী আটক হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র বুকিত বিনতাং এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৭৭০ জনকে আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি, যাদের সংখ্যা ৩৭৭ জন। এছাড়া মিয়ানমারের ২৩৫, ভারতের ৫৮, নেপালের ৭২, ইন্দোনেশিয়ার ১৯ (পুরুষ ১৭ ও নারী ২) এবং অন্যান্য দেশের আরও ৯ জন (পুরুষ ৩ ও নারী ৬) আটক হন।
ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আটককৃতদের মধ্যে অনেকের বৈধ কাগজপত্র নেই, ভিসার মেয়াদোত্তীর্ণ হয়েছে বা নথিপত্রের অপব্যবহার করা হয়েছে।
অভিযানে মোট ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যাদের মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন। অভিযানের সময় কয়েকজন দোকানে বা ছাদে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাই ধরা পড়ে। এছাড়া একটি অবৈধ জুয়া কেন্দ্রও চিহ্নিত হয়, যেখানে সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল এবং আটজন বিদেশিকে জুয়া খেলতে গিয়ে আটক করা হয়।
আটককৃতদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর বিভিন্ন ধারায় তদন্ত চলছে। বাসরি ওথমান আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তাদের ওপরও কঠোর নজরদারি চালানো হবে, যেন অনুমোদিত বিদেশিকর্মী কোটা কঠোরভাবে মেনে চলা হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, অবৈধ প্রবাসী সমস্যা সমাধানে নিয়মিত অভিযান ও নিয়োগকর্তাদের প্রতি কঠোর নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি স্থানীয় জনগণ ও বৈধ শ্রমিকদের স্বার্থে অপরিহার্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?