ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : নিজের সবচেয়ে কাছের মানুষকে হারালেন রশিদ খান
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপের মহারণ শুরুর আগেই শোকের ছায়া নেমে এসেছে আফগানিস্তান শিবিরে। দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক রশিদ খান হারালেন তার প্রিয় দাদা হাজি আব্দুল হালিম শিনওয়ারিকে। টুর্নামেন্টের মাঝেই দাদার মৃত্যুসংবাদ পেয়েছেন রশিদ, তবে দল ছাড়েননি তিনি। দেশের হয়ে খেলার দায়িত্বকেই প্রাধান্য দিয়েছেন আফগান অলরাউন্ডার।
বর্তমানে শারজায় পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে আফগানিস্তান। সেখানেই রশিদের পরিবারে আসে এই দুঃসংবাদ। সতীর্থদের পাশাপাশি প্রতিপক্ষ পাকিস্তানি ক্রিকেটাররাও পাশে দাঁড়িয়েছেন রশিদের। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে হোটেলে গিয়ে পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার রশিদকে আলিঙ্গন করে সান্ত্বনা দিচ্ছেন।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ১৬ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন রশিদ। কিন্তু দলের হার ও ব্যক্তিগত এই শোক একসঙ্গে আঘাত হানে তার জীবনে। তবুও লড়াই থামাননি আফগান অধিনায়ক।
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। কঠিন গ্রুপে পড়েছে আফগানিস্তান—তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। সেই কারণেই আগেভাগে প্রস্তুতি নিচ্ছে রশিদরা। তবে এই প্রস্তুতির মাঝেই দাদার মৃত্যুতে শোকাহত পুরো আফগান দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)