ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ডিমের দাম নিয়ে সুখবর : কিছুটা স্বস্তি ফিরে পেলেন ক্রেতারা
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম ক্রেতাদের নাভিশ্বাস উঠিয়েছে। সবজি, ডাল, আটা-ময়দার মতো পণ্যের দামে আগুন জ্বললেও রাজধানীর বাজারে আজ পাওয়া গেল একটুখানি স্বস্তির খবর। মুরগির ডিমের দাম কিছুটা কমে এসেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় সামান্য কম।
তবে স্বস্তির এই খবরে কিছুটা আনন্দ পেলেও, সবজির বাজার এখনো যেন ক্রেতাদের জন্য আতঙ্কের নাম। খিলক্ষেত, যাত্রাবাড়ী, শ্যামবাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে দেখা গেছে, বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০-১০০ টাকায়, যা এক মাস আগেও ছিল মাত্র ৪৫-৫০ টাকা। পটল ৭০ টাকা, শিম ২০০ টাকা, টমেটো ১৪০ টাকা পর্যন্ত উঠে গেছে। শসা, করলা, কাঁকরোল ও লতি— সব ধরনের সবজির দামই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।
এছাড়া আলুর দামও ক্রেতাদের কপালে ভাঁজ ফেলছে। বর্তমানে কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়, যা কিছুদিন আগেও ছিল ২০ টাকা। কাঁচা মরিচ কেজিপ্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ স্থিতিশীল থাকলেও (৭৫-৮৫ টাকা) তা ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
ডালের বাজারেও বেড়েছে ঝড়। আগে যেসব মসুর ডাল বিক্রি হতো ১৩৫-১৪০ টাকায়, এখন তা ১৪৫-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় দানার ডালের দাম বেড়ে ১২৫-১৩০ টাকায় ঠেকেছে। আটা-ময়দার বাজারেও একই চিত্র। প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫-৬০ টাকায়, আর খোলা আটা ৪৫-৫০ টাকায়। ময়দার কেজিপ্রতি দামও বেড়ে হয়েছে ৭০-৭৫ টাকা।
অন্যদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭০-১৮০ টাকায়, সোনালি মুরগি ৩২০-৩৩০ টাকায়।
বিশ্লেষকরা বলছেন, সবজির দামের এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে মূল কারণ হচ্ছে আবহাওয়াজনিত সমস্যা, পরিবহণ খরচ বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের প্রভাব এবং সংরক্ষণ সুবিধার অভাব। তবে ডিমের দামে সামান্য স্বস্তি মিললেও পুরো বাজারে এখনও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)