ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে কোহলি-রোহিত ছাড়া টলছে ভারত
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপের মাঠে নামতে এখনও বাকি প্রায় দুই সপ্তাহ। তবে ভারত–পাকিস্তান দ্বৈরথকে ঘিরে আগাম উত্তেজনা শুরু হয়ে গেছে। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খান ভারতের দল নিয়ে বিশ্লেষণে জানালেন, কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতি ভারতীয় দলকে ভুগতে বাধ্য করবে।
পিটিভি স্পোর্টসে বাজিদ খান বলেন, “ভারতের দলে বিশ্বমানের ক্রিকেটার আছে। কিন্তু কোহলি ও রোহিত যে উচ্চমাত্রার তীব্রতা ও আত্মবিশ্বাস দলকে দিতেন, সেটা এবারের আসরে অনুপস্থিত। ভারত নিশ্চিতভাবেই তাদের মিস করবে।”
তিনি অধিনায়ক সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলেন। বাজিদের ভাষায়, “সুর্যকুমার যাদব প্রায় সবার বিপক্ষেই রান করেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট সবসময় নির্বিকার থাকে। সেটা আমাদের পেস আক্রমণ হোক বা অন্য কিছু, ভারতের জন্য বিষয়টি সমস্যা।”
কেবল কোহলি-রোহিত নয়, ভারতের আরেক বড় ঘাটতির দিকও তুলে ধরেন বাজিদ খান। তার মতে, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি দলকে ভারসাম্যহীন করে তুলবে। তিনি বলেন, “অক্ষর প্যাটেল আছে বটে, কিন্তু জাদেজার মতো একসঙ্গে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অবদান কেউ দিতে পারবে না। বিশ্ব ক্রিকেটে জাদেজা সেরা এক–দুই ফিল্ডারের একজন।”
সবশেষে বাজিদ বলেন, এশিয়া কাপে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সঠিক সমন্বয় খুঁজে বের করা এবং চাপের ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল