ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ব্রাজিল দল ঘোষণার আগমুহূর্তে নেইমারের জন্য দু:সংবাদ, আবারও হতাশ ভক্তরা
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টারবয় নেইমার জুনিয়রের জাতীয় দলে ফেরার স্বপ্ন আবারও থমকে গেল। প্রায় দুই বছর পর সেলেকাও জার্সিতে মাঠে ফেরার জোর সম্ভাবনা তৈরি হয়েছিল তার। কিন্তু দল ঘোষণার ঠিক আগমুহূর্তে নতুন করে ইনজুরিতে পড়ায় ভক্ত-সমর্থকদের আশায় জল ঢেলে দিলেন নেইমার।
২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন নেইমার। এরপর দু’বার দলে ডাক পেলেও চোটের কারণে মাঠে নামতে পারেননি। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির দলে ফেরার কথা ছিল তার। তবে নতুন করে ঊরুর ইনজুরি সেই সম্ভাবনা ভেস্তে দিল।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, অনুশীলনের সময় ব্যথা অনুভব করলে পরীক্ষা করানো হয়। রিপোর্টে ঊরুতে চোট ধরা পড়ে। সান্তোস ক্লাব ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাব জানিয়েছে, নেইমারের ঊরু ফুলে গেছে এবং চিকিৎসা শুরু হয়েছে।
চোট কাটিয়ে সম্প্রতি সান্তোসের হয়ে টানা সাত ম্যাচ পূর্ণ ৯০ মিনিট খেলে জাতীয় দলে ফেরার উপযুক্ত অবস্থায় ছিলেন নেইমার। তবে আনচেলত্তি শুরু থেকেই তাকে দলে নেওয়া নিয়ে দ্বিধায় ছিলেন বলে গুঞ্জন রয়েছে। সবকিছু ঠিক থাকলে নেইমার ৩১ আগস্ট সান্তোস ক্যাম্পে ফিরবেন। অন্যদিকে ৫ ও ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে যথাক্রমে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
শেষ কথা:নেইমারের ক্যারিয়ারজুড়েই ইনজুরি যেন ছায়ার মতো তাকে তাড়া করছে। ভক্তরা আশা করেছিলেন সেপ্টেম্বরে আবারও সেলেকাও জার্সিতে ফিরবেন তিনি। তবে আপাতত সেই অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)