ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
চার ছক্কার ঝড়ে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ঝড় তুললো বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটাররা। জিসান আলমের দায়িত্বশীল ফিফটি আর আফিফ হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রানের পাহাড় গড়েছে সোহানবাহিনী।
ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে নাঈম শেখ ও জিসান যোগ করেন ৪৮ রান। নাঈম ধীর ব্যাটিংয়ে ১৭ বলে ১৫ রান করে ফেরেন সাজঘরে।
এরপর সাইফ হাসানও খেলেন মন্থর ইনিংস, ১৯ বলে ১৫ রান করে আউট হন তিনি। তবে অপর প্রান্তে জিসান আলম দেখান দায়িত্বশীল ব্যাটিং। মাত্র ৩৭ বলে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন তিনি। তবে হাফসেঞ্চুরির পরই আউট হয়ে ফেরেন সাজঘরে।
মাঝে অল্পতেই ফিরে যান অধিনায়ক নুরুল হাসান সোহান। কিন্তু চতুর্থ উইকেটে ঝড় তোলে আফিফ হোসেন ও ইয়াসির আলি চৌধুরি। দুজন মিলে মাত্র ২৯ বলে গড়ে তোলেন ৭০ রানের বিধ্বংসী পার্টনারশিপ।
আফিফ ২৩ বলে খেলেন ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪৯ রানের ইনিংস। অন্যদিকে ইয়াসিরের ব্যাট থেকে আসে ১৫ বলে ঝড়ো ২৫ রান।
অ্যাডিলেডের হয়ে হানো জ্যাকবস ৩৩ রানে ৩ উইকেট নিলেও বাংলাদেশের ব্যাটারদের ঝড় সামলানো ছিল কঠিন।
এখন জয় পেতে হলে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিকে করতে হবে ১৭৬ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল