ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
"ভারতে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা, কেরালায় হবে প্রীতি ম্যাচ"
মুস্তাকিম
জুনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আসছে দারুণ এক চমক। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল আগামী নভেম্বরে ভারতে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। শুক্রবার গভীর রাতে (বাংলাদেশ সময় শনিবার ভোরে) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ের জন্য দুটি ফিফা প্রীতি ম্যাচ নির্ধারিত হয়েছে। এর মধ্যে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় আরও দুটি ম্যাচ মাঠে গড়াবে। তবে প্রতিপক্ষ কারা হবে তা এখনও ঘোষণা করা হয়নি।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমানও সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, আর্জেন্টিনা দল ভারতের মাটিতে আসছে। এর আগে কিছু জটিলতার কারণে এ সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব বাধা কাটিয়ে তিন মাসের মধ্যেই ভারতে আসতে যাচ্ছে লিওনেল মেসির দল।
ভারতের জন্য এটি হবে ঐতিহাসিক মুহূর্ত। কারণ, সর্বশেষ ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা খেলেছিল। সেবার স্টেডিয়ামজুড়ে ছিল লিওনেল মেসিকে ঘিরে অগণিত সমর্থকের উন্মাদনা।
আসন্ন সফরের সময় শুধু আর্জেন্টিনা দলই নয়, ব্যক্তিগতভাবেও মেসি ভারতে যাচ্ছেন। ডিসেম্বরে তিনি তিন দিনের জন্য "গোট ট্যুর অব ইন্ডিয়া" করবেন, যেখানে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি সফর করবেন আর্জেন্টাইন তারকা।
ভারতীয় ফুটবল ইতিহাসে মেসি ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই সফর নিঃসন্দেহে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)