ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ওমানে ব্যাপক ধরপাকড়: বাংলাদেশিসহ ৩০ প্রবাসী গ্রেপ্তার
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ওমানজুড়ে একযোগে পরিচালিত বিশেষ অভিযানে বড় ধরনের অপরাধচক্রের সন্ধান পেয়েছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। ডাকাতি, মাদক পাচার, মানবপাচার ও অবৈধ পণ্যের কারবারে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশিসহ অন্তত ৩০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিব প্রদেশে একটি স্বর্ণের দোকানে মুখোশধারী চারজন ডাকাতকে আটক করেছে পুলিশ। তারা কর্মচারীদের ভয় দেখিয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার রিয়ালের সমমূল্যের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছিল। অভিযুক্তদের সবাই এশীয় বংশোদ্ভূত বলে জানানো হয়েছে।
অন্যদিকে, মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিপুল পরিমাণ মাদকসহ চীনা এক নারীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। একই সময়ে মাস্কাট গভর্নরেটে প্রবাসীদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজারেরও বেশি বোতল ও কার্টন মদ, ১,৯০০ কার্টন সিগারেট ও ৪৩৩ কেজি তামাকজাত দ্রব্য জব্দ করা হয়। এতে সাতজন প্রবাসীকে আটক করা হয়।
এছাড়া বারকা অঞ্চলে দুই বাংলাদেশি প্রবাসীকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করা হয়। মাতরায় ছয়জন প্রবাসীকে আটক করা হয়েছে, যাদের কাছ থেকে ৫০ কেজির বেশি মাদক জব্দ হয়। মুসকাতে ধাতব তার চুরির অভিযোগে চারজন এশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
মানবপাচারের ঘটনাও সামনে এসেছে। প্রবাসী নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট ও কাগজপত্র কেড়ে নিয়ে পাচারের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উত্তর আল শারকিয়াহ প্রদেশে ডাকাতির সময় দুই আফ্রিকান গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।
রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এই বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা জোরদারে বড় অগ্রগতি এসেছে। গ্রেপ্তারকৃতদের সবাইকে আইন অনুযায়ী বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল