ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিমানের টিকিট কেটে ওমানে ফেরার আগেই মৃত্যু
মুস্তাকিম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ওমানে কর্মরত প্রবাসী নুরুল আলমের মৃত্যু ঘিরে গভীর শোকের আবহ নেমে এসেছে চট্টগ্রামের সন্দ্বীপে। ফের প্রবাসের উদ্দেশে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন তিনি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এখন তার মরদেহই আটকে আছে কুমিরা ঘাটে।
তিন মাস আগে ওমান থেকে দেশে ফিরে আসেন নুরুল আলম। দেশে আসার কিছুদিন পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ এক মাস ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সুস্থ হয়ে এ মাসেই আবারও ওমানে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সব ঠিকঠাক করেই টিকিট বুকিংও সম্পন্ন হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বৃহস্পতিবার বিকেলে মৃত্যু বরণ করেন তিনি।
মরহুম নুরুল আলমের বাড়ি সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলিয়ান সমাজে। মৃত্যুকালে তিনি স্ত্রী, বড় ছেলে আরমান উদ্দিন রোহান (অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী) ও ছোট ছেলে আকিব উদ্দিন রুকনকে (এইচএসসি পরীক্ষার্থী) রেখে গেছেন।
এদিকে অব্যাহত বর্ষণ ও ঘূর্ণিঝড়জনিত আবহাওয়ার কারণে সন্দ্বীপগামী নৌযান চলাচল বন্ধ থাকায় মরদেহ কুমিরা ঘাটে আটকে আছে। নির্ধারিত সময়ে দাফনের ব্যবস্থা করতে না পারায় শোকে ডুবে থাকা পরিবারের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব মরদেহ সন্দ্বীপে নেওয়ার চেষ্টা চলছে। তবে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এ অনিশ্চয়তা কাটছে না।
স্থানীয় এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও প্রবাসী মহল নুরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল