ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশী প্রবাসীদের সতর্কবার্তা দিলো দূতাবাস

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ২১ ১৪:৪৭:২৭

বাংলাদেশী প্রবাসীদের সতর্কবার্তা দিলো দূতাবাস

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে লিসবনস্থ বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

দূতাবাস জানায়, কিছু ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রতারকরা ড্রাইভিং লাইসেন্সের ভুয়া অ্যাপয়েন্টমেন্টের প্রলোভন দেখাচ্ছে। এসব প্রতারণার ফাঁদে না পড়তে প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে একটি ভুয়া আইডির স্ক্রিনশটও প্রকাশ করেছে দূতাবাস।

সতর্কবার্তায় আরও বলা হয়, যারা ম্যানুয়ালি তারিখ নির্বাচন করে ড্রাইভিং লাইসেন্স অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন, সেসব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হবে। প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়, কেবলমাত্র সরকারি অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে।

এর আগে একইদিন বিকেল সোয়া পাঁচটার দিকে আরেকটি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আগামী মাস থেকে কনস্যুলার সেবার ফি বাবদ কোনো নগদ অর্থ গ্রহণ করা হবে না। সব ধরনের ফি শুধুমাত্র ব্যাংক কার্ডের মাধ্যমে প্রদান করতে হবে।

প্রবাসীরা দূতাবাসের এ পদক্ষেপকে স্বাগত জানালেও তারা জানিয়েছেন, প্রতারণা রোধে আরও কঠোর নজরদারি চালাতে হবে, যাতে কেউ ভুয়া আইডি ব্যবহার করে বাংলাদেশিদের ক্ষতির কারণ না হতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত