ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
পাসপোর্ট ছাড়াই প্রবাসীরা এখন ভোটার হতে পারবেন,জেনেনিন নতুন নিয়ম
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের ভোটার হওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের পাসপোর্টসংক্রান্ত জটিলতা অবশেষে দূর হলো। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের জন্য এতদিন পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল। তবে নির্বাচন কমিশনের (ইসি) নতুন সিদ্ধান্তে এখন পাসপোর্ট না থাকলেও প্রবাসীরা নির্দিষ্ট নিয়ম মেনে ভোটার হতে পারবেন। এ সংক্রান্ত সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করেছে ইসি।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত এসওপি অনুযায়ী, পাসপোর্ট না থাকলেও বিদেশে বসবাসরত তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই বাংলাদেশি নাগরিক হিসেবে নিবন্ধন সম্ভব হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
তবে এই ক্ষেত্রে কিছু বাধ্যতামূলক নথি দাখিল করতে হবে। সেগুলো হলো:
অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২ ক)
জন্মনিবন্ধন সনদের কপি
পাসপোর্ট সাইজের রঙিন ছবি
পিতা-মাতার এনআইডি বা জন্মনিবন্ধন সনদ
প্রয়োজনে মৃত্যু সনদ বা নাগরিকত্ব সনদ
এছাড়াও সহায়ক নথি হিসেবে শিক্ষা সনদ, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট, নিকাহনামা, স্বামী-স্ত্রীর এনআইডি কিংবা ইউটিলিটি বিলের কপিও দিতে হতে পারে।
বিশেষ নিয়ম চট্টগ্রাম বিভাগের জন্য
এসওপিতে আরও বলা হয়েছে, বিশেষত চট্টগ্রাম বিভাগের ঘোষিত ৫৬টি উপজেলা ও থানার প্রবাসীদের জন্য অতিরিক্ত তথ্য সংবলিত একটি বিশেষ ফরম পূরণ বাধ্যতামূলক। তবে মূল নথির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আবেদনপত্র, জন্মনিবন্ধনের কপি, ছবি এবং তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র।
ইতিবাচক প্রভাব
নতুন এ সিদ্ধান্তে বিশেষ করে যেসব প্রবাসীর পাসপোর্ট নেই বা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, তাদের জন্য ভোটার নিবন্ধনের পথ অনেক সহজ হলো। নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, এ পদক্ষেপ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে একটি বড় অগ্রগতি হিসেবে কাজ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)