ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্কুলের অনুষ্ঠানে বোরকা পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ সাজানোয় তীব্র বিতর্ক
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ভারতের গুজরাট রাজ্যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এক স্কুলে উপস্থাপিত নাটককে ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ওই নাটকে বোরকা পরা ছাত্রীদের ‘সন্ত্রাসী’ চরিত্রে উপস্থাপন করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানানো হয়েছে।
গত ১৫ আগস্ট ভাবনগর জেলার কুম্ভরওয়াড়া এলাকার একটি স্কুলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরা ছাত্রীদের হাতে খেলনা বন্দুক, যারা সাদা পোশাক ও গেরুয়া ওড়না পরা ছাত্রীদের লক্ষ্য করে হামলার অভিনয় করছে। নাটকটিতে জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হামলার উল্লেখও করা হয়।
এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের নেতা জহুরভাই জেজা অভিযোগ করেন, “নিষ্পাপ শিশুদের ব্যবহার করে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে। বোরকার ব্যবহার করে মুসলমানদের বদনাম করার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি।” তিনি সংশ্লিষ্ট প্রিন্সিপাল ও শিক্ষকদের বরখাস্তের দাবি জানান।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্ষমা চান স্কুলের প্রিন্সিপাল রাজেন্দ্র কুমার দাভে। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরা। কোনো সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না। যদি পোশাকের কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি ক্ষমাপ্রার্থী।”
এ ঘটনায় জেলা শিক্ষা দপ্তর তদন্ত শুরু করেছে। ভাবনগর প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষা কর্মকর্তা মুঞ্জল বডমিয়া জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। তারা ব্যাখ্যা না দিলে এবং দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)