ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সোহান-বিজয়কে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল বিসিবি

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ১৭ ১৯:০৭:৩৪

সোহান-বিজয়কে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল বিসিবি

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দলের চারদিনের ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল বলের লড়াইয়ে নামবে তরুণ টাইগাররা।

রোববার (১৭ আগস্ট) ঘোষিত দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার নুরুল হাসান সোহান এবং এনামুল হক বিজয়। পরিবর্তে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ পারফর্মার। নেতৃত্বে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

বাংলাদেশ ‘এ’ দল (অস্ট্রেলিয়া সফরের চারদিনের ম্যাচের জন্য):মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আনামুল হক, হাসান মাহমুদ।

অভিজ্ঞ সোহান-বিজয়কে বাদ দেওয়ায় অনেকেই বিস্মিত হলেও নির্বাচকরা জানিয়েছেন, তরুণদের পরীক্ষা করার জন্যই এই পরিবর্তন আনা হয়েছে। ফলে এই সিরিজে নজর থাকবে নতুন মুখদের পারফরম্যান্সের দিকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ