ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জাতীয় দলে ফেরার সম্ভাবনা কি তবে শেষ? নতুন বিতর্কে সাকিব
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান আবারও নতুন বিতর্কে জড়ালেন। সম্প্রতি জাতীয় দলে ফেরানোর দাবিতে সাবেক কিছু ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু মাত্র একটি ফেসবুক পোস্টেই যেন সব সম্ভাবনা শেষ হয়ে গেল।
১৫ আগস্ট সাকিব নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেন। এ পোস্ট ঘিরেই নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, এই অবস্থান তার জাতীয় দলে ফেরার পথকে আরও কঠিন করে তুলেছে।
ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র যুগান্তরকে জানিয়েছে, সাকিবের পোস্ট সরকারের নজরে এসেছে। সূত্রটি জানায়, “যতটুকু সম্ভাবনা ছিল, তা এখন শেষ। সাকিব নিজের সুযোগ নিজেই নষ্ট করেছেন।”
বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাকিবকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু নতুন বিতর্কে জড়িয়ে সাকিব জাতীয় দল থেকে আরও দূরে সরে গেছেন বলে ক্রিকেট মহলের ধারণা।
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। তবে সে নির্বাচনকে বিরোধীদলগুলো ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছিল। গত বছরের আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকেই সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর মধ্যে ছাত্রলীগের সঙ্গে তার ঘনিষ্ঠতা, আর্থিক অনিয়ম ও গার্মেন্টসকর্মী হত্যা মামলায় আসামি হওয়ার কারণে তিনি নতুন করে আলোচনায় আসেন।
এখন প্রশ্ন উঠছে—বয়স, ফিটনেস ও অভিজ্ঞতার কারণে সাকিবকে জাতীয় দলে ফেরানোর যে ক্ষীণ আশা ছিল, তা কি তবে পুরোপুরি শেষ হয়ে গেল?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)