ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
৬,৬,৬,৬,৬,৬,৬,৬, ২৯ বলে, ১০ ছক্কায় গড়লেন ইতিহাস
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: দ্য হান্ড্রেডে দেখা গেলো এক ইনিংসের রেকর্ড ভাঙা তাণ্ডব। ওভাল ইনভিনসিবলসের ইংলিশ তরুণ ব্যাটার জর্ডান কক্স মাত্র ২৯ বলে অপরাজিত ৮৬ রান তুলে রচনা করলেন নতুন ইতিহাস। তার ব্যাটে ছিল ১০টি ছক্কা আর ৩টি চার, যা দ্য হান্ড্রেড ক্রিকেটে এখন পর্যন্ত অন্যতম বিধ্বংসী ইনিংস।
প্রথম ৮ বলে মাত্র ৮ রান তুলেছিলেন কক্স। কিন্তু এরপরই শুরু হয় ছক্কার ঝড়। পরের ২১ বলে হাঁকান ১০টি ছক্কা, যেন প্রতিটি বলেই রেকর্ড ভাঙার ঘোষণা।
দলগত রেকর্ডও ভাঙলো
কক্সের ঝড়ো ব্যাটিংয়ে ওভাল ইনভিনসিবলস নির্ধারিত ১০০ বলে তুলে ২২৬ রান, যা দ্য হান্ড্রেড ইতিহাসে সর্বোচ্চ দলগত সংগ্রহ। আগের রেকর্ড ছিল ২০২২ সালে ম্যানচেস্টার অরিজিনালসের ২০৮ রান।
সর্বোচ্চ দলীয় সংগ্রহ (দ্য হান্ড্রেড):
| দল | প্রতিপক্ষ | ভেন্যু | মৌসুম | স্কোর |
|---|---|---|---|---|
| ওভাল ইনভিনসিবলস | ওয়েলস ফায়ার | দ্য ওভাল | ২০২৫ | ২২৬/৪ |
| ম্যানচেস্টার অরিজিনালস | নর্দান সুপারচারজার্স | হেডিংলি | ২০২২ | ২০৮/৫ |
| নর্দান সুপারচারজার্স | সাউদার্ন ব্রেভ | সাউদাম্পটন | ২০২৩ | ২০১/৩ |
| ম্যানচেস্টার অরিজিনালস | সাউদার্ন ব্রেভ | দ্য ওভাল | ২০২৩ | ২০১/৩ |
| নর্দান সুপারচারজার্স | ম্যানচেস্টার অরিজিনালস | হেডিংলি | ২০২১ | ২০০/৫ |
ব্যক্তিগত রেকর্ড
এর আগে এক ইনিংসে ১০ ছক্কার রেকর্ড ছিল কেবল লিয়াম লিভিংস্টোনের (২০২১ সালে ৪০ বলে ৯২ রান)। তবে কক্স করলেন সেটি আরও কম বলে। এছাড়া সবচেয়ে কম বলে ১০ ছক্কা মারার রেকর্ডেও তিনি উঠে গেলেন যৌথ শীর্ষে ভারতের অভিষেক শর্মার সঙ্গে, যিনি ২০২৪ সালে মাত্র ২৯ বলে ১১ ছক্কা মেরেছিলেন।
ম্যাচের ফলাফল
রান তাড়ায় নেমে ওয়েলস ফায়ার গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে। ফলে ইনভিনসিবলস জেতে ৮৩ রানের বিশাল ব্যবধানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল