ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বল হাতে ব্যর্থ, ব্যাটিংয়ে যত রান করলেন সাকিব
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এখনো নিজেকে খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে যেমন ব্যাটে ১১ আর বলে উইকেটশূন্য ছিলেন, দ্বিতীয় ম্যাচেও দৃশ্যপট প্রায় একই। বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ১৩ বলে ১৩ রান করার পর বল হাতে এক ওভারে দিয়েছেন ১৪ রান। তবে ব্যক্তিগত ব্যর্থতা ঢেকে গেছে দলের জয়ে।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস টসে হেরে আগে বোলিংয়ে নেমে প্রতিপক্ষকে ১৫১ রানে থামিয়ে দেয়। জবাবে কারিমা গোরের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ফ্যালকনস।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত
সাকিব ব্যাটিংয়ে সুযোগ পেয়েছিলেন বড় ইনিংস খেলার। চার নম্বরে নেমেছিলেন ইনিংসের নবম ওভারে। কিন্তু মুজিব উর রেহমানের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ধরা পড়েন।বোলিংয়েও তাকে সপ্তম বোলার হিসেবে ব্যবহার করেন অধিনায়ক ইমাদ ওয়াসিম। ১৫তম ওভারে বোলিং করতে এসে রোভম্যান পাওয়েল ও কুইন্টন ডি ককের ব্যাটে হজম করেন একটি ছক্কা ও একটি চার।
জয়ের নায়ক
অ্যান্টিগার জয়ে বড় ভূমিকা ছিল কারিমা গোরের ব্যাটে। ৫৩ বলে ৬৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি। ফ্যাবিয়েন অ্যালেন শেষ দিকে ৬ বলে ১১ রান যোগ করে ২ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
সংক্ষিপ্ত স্কোর
বার্বাডোজ রয়্যালস: ১৫১/৬ (ডি কক ৫৭, পাওয়েল ৫৪*; সিলস ২/১৫, ম্যাকয় ২/২৯)অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস: ১৫২/৪, ১৯.৪ ওভারে (কারিমা ৬৪*, জুয়েল ২৮; মুজিব ১/২৩, ওয়ারিক্যান ১/২৩)ফলাফল: অ্যান্টিগা ৬ উইকেটে জয়ীম্যাচসেরা: কারিমা গোর
আগামীকাল সেন্ট লুসিয়ার বিপক্ষে মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল