ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৩ জন নিহত, বহু আহত
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ওমানের পর্যটনপ্রিয় এলাকা জাবাল আখদারে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। খাড়া পাহাড়ি ঢালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ)।
শনিবার এক বিবৃতিতে সিডিএএ জানায়, আল দাখিলিয়াহ গভর্নরেটের উদ্ধার ও অ্যাম্বুলেন্স দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিডিএএ’র একজন কর্মকর্তা গালফ নিউজকে জানান, জাবাল আখদার থেকে নামার সময় চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তীব্র খাড়া বাঁকে ব্রেক কাজ না করায় গাড়িটি পাহাড়ের ঢালে ধাক্কা খেয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। তিনি বলেন, “চালক খাড়া বাঁকটির তীব্রতা বুঝতে না পারায় নিয়ন্ত্রণ হারান এবং গাড়ি গড়িয়ে পড়ে।”
এদিকে, রয়েল ওমান পুলিশ (আরওপি) দুর্ঘটনার পর সতর্কবার্তা জারি করেছে। তারা পাহাড়ি অঞ্চলে ভ্রমণের আগে গাড়ির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এবং বিশেষত ব্রেক সিস্টেম ভালোভাবে পরীক্ষা করতে মোটর চালকদের প্রতি আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, জাবাল আখদার ওমানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও এর আঁকাবাঁকা পাহাড়ি সড়ক ভ্রমণকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)