ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

আন্তর্জাতিক অঙ্গনে চমক! ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলন ঘিরে ইউএই’র প্রশংসার ঝড়

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ১৬ ২৩:৫৪:০৮

আন্তর্জাতিক অঙ্গনে চমক! ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলন ঘিরে ইউএই’র প্রশংসার ঝড়

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আলাস্কায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছে।

এক বিবৃতিতে ইউএই জানিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠা ও দ্বন্দ্ব নিরসনে সংলাপের গুরুত্ব অপরিসীম। তাই সংলাপ প্রচার এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে তারা প্রশংসা করেছে।

এছাড়া আমিরাত কর্তৃপক্ষ আরও জানায়, এই সম্মেলন কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের নতুন দিগন্তই উন্মোচন করেনি, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধির জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে ইউরোপ মহাদেশে আস্থার পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে এ ধরনের সংলাপ ভবিষ্যৎ বিশ্বকে আরও স্থিতিশীল করবে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার টানাপোড়েন বিশ্বব্যাপী অস্থিরতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আলাস্কার এই শীর্ষ বৈঠক ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার পাশাপাশি বৈশ্বিক স্থিতিশীলতায় নতুন বার্তা দেবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত