ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জিশান-আফিফের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়লো বাংলাদেশ

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ১৬ ১৭:২৮:৫২

জিশান-আফিফের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়লো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-২০ সিরিজের নবম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৮৬ রান। ইনিংসের নায়ক ছিলেন ওপেনার জিশান আলম, তিনি খেলেছেন দুর্দান্ত ৭৩ রানের ইনিংস। মাত্র ৪৬ বলের এই ইনিংসে তিনি চারটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান।

তার সঙ্গে শুরুতে জুটি গড়েন মোহাম্মদ নাইম, যিনি করেন ১৮ বলে ২৫ রান। এরপর আফিফ হোসেন খেলেন ইনিংসের সবচেয়ে বিধ্বংসী পারফরম্যান্স। মাত্র ২৩ বলে তিনি করেন অপরাজিত ৪৮ রান, যেখানে ছিল ৯টি চারের মার। এছাড়া সাইফ হাসান ১১ রান, অধিনায়ক নুরুল হাসান ৫ রান, মাহিদুল ইসলাম অঙ্কন ৭ রান ও তৌফায়েল আহমেদ ৫ রান করে ফেরেন।

নেপালের হয়ে সবচেয়ে সফল ছিলেন রিজান ঢকাল, তিনি ২ উইকেট নেন ১৮ রান খরচায়। সান্দীপ লামিচানে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। নন্দন যাদব ও করণ কে সি পেয়েছেন একটি করে উইকেট।

বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংস শেষে শক্ত অবস্থান তৈরি করেছে। এখন এই রান তাড়া করতে মাঠে নামবে নেপাল। ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে লামিচানে-আয়েরি-রোহিত পাওডেলদের ব্যাটিংয়ের উপর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ