ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চরম দু:সংবাদ : ক্রিকেটাকে পাঁচ বছর নিষিদ্ধ

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ১৬ ০৭:৪৭:০১

চরম দু:সংবাদ : ক্রিকেটাকে পাঁচ বছর নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের সাবেক তারকা সালিয়া সামানকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের কারণে।

সালিয়া সামান ২০২৩ সালের সেপ্টেম্বরে আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির চেষ্টা এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে আটজন খেলোয়াড়ের মধ্যে ছিলেন। তার নিষেধাজ্ঞা ১৩ সেপ্টেম্বর ২০২৩ থেকে কার্যকর হওয়ায় ইতোমধ্যে তিনি দুই বছরের শাস্তি ভোগ করেছেন।

৩৯ বছর বয়সী সামান তার ক্যারিয়ারে খেলেছেন ১০১টি ফার্স্ট-ক্লাস ম্যাচ এবং ৭৭টি লিস্ট-এ ম্যাচ। স্বীকৃত ক্রিকেটে তার রান ৫ হাজারের বেশি এবং সাড়ে তিনশ’র বেশি উইকেট রয়েছে।

আইসিসি ট্রাইবুনাল সামানকে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করেছে—

ধারা ২.১.১: ২০২১ আবুধাবি টি-টেন লিগে কোনো ম্যাচ বা ম্যাচের অংশকে ফিক্সিং বা প্রভাবিত করার চেষ্টা।

ধারা ২.১.৩: অন্য খেলোয়াড়কে দুর্নীতিমূলক কাজে অংশগ্রহণের জন্য পুরস্কারের প্রস্তাব।

ধারা ২.১.৪: অন্য খেলোয়াড়কে নিয়ম লঙ্ঘনের জন্য উৎসাহ, প্ররোচনা বা সহায়তা।

আইসিসি এবং ডিজাইনেটেড অ্যান্টি-করাপশন অফিসার (ডিএসিও) তদন্ত শেষে সালিয়ার বিরুদ্ধে এই অপরাধের প্রমাণ পেয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ