ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : চালু হলো ভিসা
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিলো যুক্তরাজ্য সরকার। এবার থেকে ব্রিটেনে পড়াশোনার উদ্দেশ্যে ভিসা নিতে পাসপোর্টে আর কোনো স্টিকার লাগানো লাগবে না। ২০২৫ সালের ১৫ জুলাই থেকে চালু হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ই-ভিসা ব্যবস্থা। এর মাধ্যমে ভিসা প্রক্রিয়ায় এসেছে যুগান্তকারী পরিবর্তন।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধাপে ধাপে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (BRP) বাতিল করে ভিসা তথ্য ডিজিটালি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড (BRC) এবং পাসপোর্টে দেওয়া সিল বা স্টিকারযুক্ত ভিসাও রূপান্তরিত হবে ই-ভিসায়।
কী থাকছে নতুন এই ই-ভিসা ব্যবস্থায়?নতুন ই-ভিসা ব্যবস্থায় শিক্ষার্থীরা একটি নিরাপদ ডিজিটাল অ্যাকাউন্টের মাধ্যমে তাদের ভিসা তথ্য সংরক্ষণ করতে পারবেন। যুক্তরাজ্যে প্রবেশের সময় শুধুমাত্র পাসপোর্ট ও ই-ভিসার অ্যাকাউন্ট তথ্য সঙ্গে রাখলেই চলবে। চাইলে ইমিগ্রেশন কর্মকর্তাদের সামনে ডিজিটাল ডিভাইসেই দেখাতে পারবেন ভিসা তথ্য।
তবে ব্যতিক্রম হিসেবে, নির্ভরশীল আবেদনকারী (যেমন: স্বামী/স্ত্রী বা সন্তান) এখনো স্টিকারযুক্ত ভিসা পাবেন।
ভ্রমণের আগে কী কী করতে হবে শিক্ষার্থীদের?
১. UKVI অ্যাকাউন্ট তৈরি করে পাসপোর্ট সংযুক্ত করতে হবে
২. ই-ভিসা সঠিকভাবে ইস্যু হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে
৩. অনুমোদনপত্রের একটি কপি সঙ্গে রাখতে হবে (প্রিন্ট বা ডিজিটাল)
৪. পাসপোর্ট পরিবর্তনের ক্ষেত্রে UKVI প্রোফাইলে তথ্য হালনাগাদ করতে হবে
কেন এই পরিবর্তন?যুক্তরাজ্য সরকার বলছে, এই ডিজিটাল ভিসা ব্যবস্থা আরও নিরাপদ, দ্রুত ও সহজতর। ই-ভিসা ভুল কমাবে, পাসপোর্ট হারালে ঝামেলা কমাবে এবং প্রযুক্তির মাধ্যমে ভিসা ব্যবস্থাপনায় গতি আনবে।
পরবর্তী ধাপে কী আসছে?ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই শুধু শিক্ষার্থীদের নয়, সকল পর্যটক এবং অভিবাসীদের জন্যও ই-ভিসা চালু করা হবে। এর ফলে ভিসা প্রক্রিয়া হবে পুরোপুরি অনলাইননির্ভর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল