ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কোকাকোলা,র নির্দেশনা, তাদের জনপ্রিয় একটি পানি পান করলে হতে পারে বিপদ
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
আন্তর্জাতিক ডেস্ক: কোকাকোলা কোম্পানি তাদের জনপ্রিয় আপেল জুস ‘অ্যাপলটাইজার’-এর নির্দিষ্ট ব্যাচে উচ্চমাত্রার ক্লোরেট পাওয়া যাওয়ায় তা পান না করার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে। পরীক্ষায় দেখা গেছে, পানি শোধনে ব্যবহৃত জীবানুনাশক থেকে উৎপন্ন রাসায়নিক ক্লোরেটের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
নির্দিষ্ট ব্যাচের কোড হলো ৩২৮ জিই থেকে ৩৩৮ জিই পর্যন্ত, যা প্রতিটি ক্যানের নিচে লেখা আছে। এই ব্যাচের মেয়াদ ৩০ নভেম্বর অথবা ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই ব্যাচের অ্যাপলটাইজার দক্ষিণ আফ্রিকায় উৎপাদিত এবং যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে রপ্তানি করা হয়েছে। বাংলাদেশে এই ব্যাচের অ্যাপলটাইজার আমদানি করা হয় না।
ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলো যেমন সেইন্সবারি নির্দিষ্ট ব্যাচ সরিয়ে দিয়েছে। যারা ইতিমধ্যে এটি কিনেছেন, তাদের তা ফেরত দিয়ে সম্পূর্ণ অর্থ ফেরত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সুপারমার্কেট এক বিবৃতিতে জানিয়েছে, “যেসব ক্রেতা উপরের কোডের পণ্য কিনেছেন, তাদের এগুলো পান না করার আহ্বান জানাই। অন্য কোনো পণ্যে কোনো সমস্যা নেই। কোনো অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করছি।”
উচ্চমাত্রার ক্লোরেট বেশি পরিমাণে খেলে আয়োডিন গ্রহণে সমস্যা সৃষ্টি করতে পারে, যা বিশেষ করে শিশুদের জন্য উদ্বেগজনক। এর আগে জানুয়ারিতেও স্বাস্থ্যজনিত কারণে কোকাকোলা যুক্তরাজ্য থেকে কিছু পণ্য ফেরত নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল