ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

এশিয়া কাপ খেলবে না পাকিস্তান, থাকছে বাংলাদেশ

মুস্তাকিম
মুস্তাকিম

জুনিয়র রিপোর্টার

২০২৫ আগস্ট ১৪ ০৯:১২:৪২

এশিয়া কাপ খেলবে না পাকিস্তান, থাকছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বৈরিতার প্রভাব ক্রীড়াজগতে আরও স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৫ সালের এশিয়া কাপ হকি থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ হকিতে নিরাপত্তাজনিত কারণে অংশগ্রহণ করতে পারছে না পাকিস্তান। ভারত এখন বাংলাদেশকে এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) এশিয়ান হকি ফেডারেশনকে চিঠিতে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা অংশ নিতে পারবে না। ভারত সরকার ভিসা প্রদানে প্রস্তুত থাকলেও পাকিস্তান নিরাপত্তার কারণে অংশগ্রহণ থেকে সরে এসেছে।

দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। পাকিস্তান এমনকি টুর্নামেন্টটি অন্য কোথাও আয়োজনের প্রস্তাব দিয়েছিল। যদিও জুলাই মাসের শুরুতে ভারত সরকার আশ্বস্ত করেছিল, তারা নিরাপদে ভারতে অংশ নিতে পারবে।

পাকিস্তান সর্বশেষ ভারত সফর করেছে ২০২৩ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে অবস্থান করেছিল। এই সিদ্ধান্তের কারণে নভেম্বরের জুনিয়র বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও সংশয় দেখা দিয়েছে। এর আগেও ২০১৬ সালের জুনিয়র বিশ্বকাপে অংশগ্রহণ করেনি পাকিস্তান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত