ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম দু:সংবাদ : কুয়েতে ১০ প্রবাসী নিহত
কুয়েতে বিষাক্ত মদ্যপানের ঘটনায় অন্তত ১০ প্রবাসীর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ আরও কয়েকজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কুয়েতের আল-আহমাদি গভর্নরেট এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জলিব আল শুয়ুখ ব্লক ৪ এলাকা থেকে প্রবাসীরা ভেজাল মদ ক্রয় করেছিলেন। তা সেবনের পর একে একে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের সবাই প্রবাসী শ্রমিক এবং ওই অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ভেজাল মদ্যপানের কারণে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে আল-আহমাদি গভর্নরেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে বিষাক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েন অন্তত ১৫ জন প্রবাসী। তাদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাকিদের চিকিৎসা অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ