ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়
মো : খুরশেদ আলম
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে চলমান ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে রোববার (১০ আগস্ট) ঘটেছে এক অবিশ্বাস্য ক্রিকেট নাটক। আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ২৩ রানে গুটিয়ে দিয়ে কানাডা অনূর্ধ্ব-১৯ দল জয় তুলে নেয় মাত্র ৫ বল খেলে! অর্থাৎ হাতে ছিল আরও ২৯৫ বল—যা যে কোনো আন্তর্জাতিক ম্যাচে বিরল ঘটনা।
ইতিহাসের কাছাকাছি আর্জেন্টিনার লজ্জাঅল্পের জন্য যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েনি আর্জেন্টিনা। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ড মাত্র ২২ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে কানাডা-আর্জেন্টিনা ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা না থাকায় আর্জেন্টিনার ২৩ রানের ইনিংসটি অফিসিয়াল রেকর্ডবুকে থাকবে না। একইভাবে কানাডার ৫ বলে জয়ও দ্রুততম রান তাড়ার রেকর্ড হবে না; বর্তমানে এই রেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার দখলে, যারা ৩.৫ ওভারে লক্ষ্য তাড়া করে জিতেছিল।
ধ্বংসাত্মক বোলিংয়ে কানাডার জগমানদীপযুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে আর্জেন্টিনা ১৯.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ২৩ রানে। দলের কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। চমকপ্রদভাবে সাতজন ব্যাটারই ‘গোল্ডেন ডাক’-এ ফিরেছেন। ২৩ রানের মধ্যে ৭ রান এসেছে ‘অতিরিক্ত’ থেকে।কানাডার হয়ে বিধ্বংসী বোলিং করেন জগমানদীপ পাল। তিনি ৫ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৭ রান খরচায় তুলে নেন ৬ উইকেট—যা ম্যাচের ভাগ্য আগেই নির্ধারণ করে দেয়।
মাত্র ৪ বলেই শেষ যুবরাজ সামরার কাজজয়ের জন্য ২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কানাডার অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বলেই দুই চার ও দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন। অপর প্রান্তে ধর্ম প্যাটেল অপরাজিত থাকেন ১ রানে।
পয়েন্ট টেবিলের অবস্থাএই জয়ে দুই ম্যাচে এক জয় নিয়ে কানাডা অনূর্ধ্ব-১৯ দল পয়েন্ট তালিকায় উঠে এসেছে দ্বিতীয় স্থানে। দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দল। এক জয় ও এক হার নিয়ে তৃতীয় স্থানে বারমুডা, আর দুই ম্যাচে দুই হারে তলানিতে আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)