ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেভিসের ব্যাটে ছক্কার বৃষ্টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ঝড় তুলল দ:আফ্রিকা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুললেন দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ডিউয়াল্ড ব্রেভিস। ডারউইনে অনুষ্ঠিত এই ম্যাচে তিনি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতক পূর্ণ করার পাশাপাশি ছক্কার বৃষ্টি ঝরিয়ে প্রোটিয়াদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন।
মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পাওয়ারপ্লেতে দক্ষিণ আফ্রিকা আক্রমণাত্মক শুরু করলেও দুইটি উইকেট হারায়। ৬ষ্ঠ ওভারে মার্করামকে গ্লেন ম্যাক্সওয়েল ফেরান এবং কিছুক্ষণ পর প্রিটোরিয়াস অদ্ভুতভাবে রানআউট হয়ে সাজঘরে ফেরেন।
তবে উইকেটে সেট হয়ে যান ব্রেভিস। মাত্র ২৯ বলে ৬৭ রান তুলে ফেলেন তিনি, যেখানে ছিল একের পর এক ছক্কার ঝড়। বিশেষ করে গ্লেন ম্যাক্সওয়েলের এক ওভারে তিনটি ছক্কা মেরে ম্যাচের গতি পুরো বদলে দেন ব্রেভিস। তার ইনিংসে দেখা গেছে নো-লুক ছক্কা, স্ট্রেইট ড্রাইভে বাউন্ডারি এবং ভাগ্য সহায় হয়ে ফ্রেঞ্চ কাটে চার—সব মিলিয়ে দর্শকরা উপভোগ করেছেন এক ব্যাটিং উৎসব।
১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১৪১/৩, যেখানে ব্রেভিস ৮৪ রানে অপরাজিত ছিলেন। অপর প্রান্তে স্টাবস ধীরে ধীরে নিজের ইনিংস গড়ে নিচ্ছিলেন।
প্রোটিয়ারা যদি শেষ দিকে ব্রেভিসকে উইকেটে ধরে রাখতে পারে, তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে তাড়া করার জন্য এক বিশাল লক্ষ্য দাঁড়াবে বলেই ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)