ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আওয়াজ তুললেন ক্রিকেটার রুবেল, দিলেন কড়া বার্তা
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথরের পাথর লুটের বিরুদ্ধে সরব হয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লুটেরাদের থামিয়ে প্রকৃতি রক্ষার আহ্বান জানান।
রুবেল লিখেছেন,
“সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।”
পোস্টে তিনি স্ত্রীর সঙ্গে তোলা সাদা পাথরের স্মৃতি জড়ানো একটি ছবি শেয়ার করেছেন।
সম্প্রতি সাদা পাথরের অবৈধ লুটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় বিভিন্ন পেশার মানুষ ও পর্যটকরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। রুবেলের এ ধরনের সাড়া এখন আরো গুরুত্ব পেল।
সাদা পাথরের অবৈধ উত্তোলন কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় এক সময়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এই লুটপাট চলছে। বিশেষ করে বিএনপি ও যুবদল নেতাদের নাম উল্লেখ করে অভিযোগ উঠেছে, যদিও সংশ্লিষ্ট নেতাদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
পরিবেশবিদদের মতে, অবস্থা এমন থাকলে দেশের অন্যতম পরিচিত পর্যটন স্পটটি বিলীন হয়ে যেতে পারে এবং দেশের জন্য ক্ষতি হবে পর্যটন রাজস্বেও।
রুবেল হোসেন বাংলাদেশের হয়ে ১০৪ ওয়ানডে, ২৭ টেস্ট ও ২৮ টি-টোয়েন্টি খেলেছেন। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল। বর্তমানে জাতীয় দলে জায়গা না পেলেও তার এই পরিবেশ সচেতনতা প্রশংসার যোগ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)