ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ওমানে ৩ বছরের ভিসা নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: ওমানে বসবাসরত প্রবাসী ও নাগরিকদের জন্য রেসিডেন্স কার্ড ও আইডি কার্ডের মেয়াদে বড় পরিবর্তন এনেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। নতুন এই নিয়মে প্রবাসীরা এখন এক থেকে তিন বছরের মেয়াদের রেসিডেন্স কার্ড নিতে পারবেন, যা তাদের জন্য আরও নমনীয় ও সাশ্রয়ী বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
সোমবার (১১ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন নীতিমালা অনুযায়ী এক বছরের রেসিডেন্স কার্ডের জন্য ফি হবে ৫ ওমানি রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ রিয়াল। যদি কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়, তবে নতুন কার্ড ইস্যুর জন্য ফি ধরা হয়েছে ২০ রিয়াল।
ওমানি নাগরিকদের জন্য পরিবর্তনওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডি কার্ডের মেয়াদ এখন ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে, যা দেশের পাসপোর্টের মেয়াদের সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে। আইডি কার্ড ইস্যু, নবায়ন বা প্রতিস্থাপনের জন্য ফি ধরা হয়েছে ১০ রিয়াল। মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নবায়ন বাধ্যতামূলক।
পরিবর্তনের মূল উদ্দেশ্যরয়্যাল ওমান পুলিশের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকি জানিয়েছেন, এই পরিবর্তন প্রশাসনিক প্রক্রিয়া সহজতর করবে এবং প্রবাসী ও নাগরিকদের জন্য আরও নমনীয় সুযোগ তৈরি করবে। এতে দীর্ঘ মেয়াদের কার্ড নেওয়ার মাধ্যমে মানুষকে বারবার নবায়নের ঝামেলা পোহাতে হবে না।
প্রবাসীদের সংখ্যা২০২৫ সালের জুন পর্যন্ত ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে ১৪ লাখ প্রবাসী বেসরকারি খাতে, ৪১ হাজার সরকারি খাতে এবং ৩ লাখ ৪৯ হাজার প্রবাসী গৃহকর্মী হিসেবে কাজ করছেন। নতুন নিয়ম তাদের জন্য সময় ও খরচ উভয় দিক থেকেই সুবিধা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)