ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দিল্লিতে উত্তেজনা: রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক
নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিক্ষোভে উত্তাল পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী দলীয় একাধিক সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে, যা ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্লামেন্ট ভবনের সামনে বিপুল সংখ্যক বিরোধী নেতা ও কর্মী ব্যানার-পতাকা হাতে বসে স্লোগান দিচ্ছিলেন। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা ও বাকবিতণ্ডার একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক করে। আটক হওয়ার সময় গণমাধ্যমের সামনে রাহুল গান্ধী বলেন— “আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলতে পারি না, এটাই বাস্তবতা। এই লড়াই রাজনৈতিক নয়, সংবিধান রক্ষার জন্য। আমরা একটি পরিষ্কার ও নির্ভুল ভোটার তালিকা চাই।”
প্রিয়াঙ্কা গান্ধী আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়ে বলেন— “ওরা ভয় পেয়েছে, সরকার কাপুরুষ।”
ঘটনার সূত্রপাত বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ও নির্বাচনী অনিয়মের অভিযোগকে ঘিরে। এদিন ‘ইন্ডিয়া জোট’-এর নেতারা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদের ‘মকর দ্বার’ থেকে নির্বাচন সদন পর্যন্ত পদযাত্রা শুরু করেন। তবে পথিমধ্যেই পুলিশ ব্যারিকেড বসিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।
এসময় তৃণমূলের মহুয়া মৈত্র ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘটনাস্থলেই বসে অবস্থান ধর্মঘট শুরু করেন। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরানো হয়েছে। তবে ইন্ডিয়া জোটের অভিযোগ, নির্বাচন কমিশন সরকারের প্রভাবে কাজ করছে এবং বিহারের ভোটার তালিকা সংশোধনে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)